শবে বরাতে ক্ষমা পাবে না যে দুই ধরণের মানুষ
- Update Time : ০১:৩৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: শবে বরাত বা শাবান মাসের ১৫ তারিখের রাত মুসলিম সম্প্রদায় মধ্যে আল্লাহর করুণা ও ক্ষমার বিশেষ রাত হিসেবে পরিচিত। একাধিক সহিহ হাদিসে উল্লেখ আছে, এ রাতে আল্লাহ তায়ালা পৃথিবীর মানুষের প্রতি দৃষ্টি দেন এবং অনেককে ক্ষমা করে দেন। তবে দুটি গোষ্ঠীর মানুষের জন্য এ রাতেও আল্লাহর ক্ষমা সম্ভব নয়। প্রথম দল হলো মুশরিক। তারা হলো যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করে। ইসলামে শিরক বা অংশীদারিত্বকে সবচেয়ে বড় পাপ হিসেবে বিবেচনা করা হয় এবং আল্লাহ তা ক্ষমা করেন না। কোরআনে এ বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, শিরককারীদের জন্য জান্নাত হারাম। দ্বিতীয় দল হলো মুশাহিন বা যারা হৃদয়ে হিংসা, বিদ্বেষ ও শত্রুতা ধারণ করে। ইসলামে হিংসা-বিদ্বেষ নিষিদ্ধ এবং নবী করিম (সা.) মুসলিমদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখতে বলেছেন। হিংসা নেক আমল নষ্ট করে দেয় এবং ঈমানের সঙ্গে এর কোনো মিল নেই। শবে বরাতে আল্লাহ তায়ালা যারা মুশরিক ও মুশাহিন, তাদের ক্ষমা করেন না। তাই এ রাতে প্রত্যেকের উচিত নিজেদের অন্তর থেকে শিরক ও হিংসা-বিদ্বেষ দূর করে, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে মনোমালিন্য মিটিয়ে দয়াশীল হওয়া। এতে আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশা বৃদ্ধি পাবে।






















