০৯:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শবেবরাতের রাতে তবারক বিতরণ নিয়ে বিরোধে যুবক খুন

  • Update Time : ০৩:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার বড়ভাই জালাল। রোববার দিবাগত রাত ৮টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার শবেবরাতের রাতে স্থানীয় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সঙ্গে প্রতিবেশী নাসিরের বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রোববার দিবাগত রাত ৮টার দিকে উভয়ের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগী মামুনসহ আরও ৫-৬ জন যুবক মাসুককে মারধর করে এবং ছুরিকাঘাত করে। এতে মাসুক গুরুতর আহত হন। এ সময় ছোটভাইকে রক্ষা করতে এসে জালালও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুককে মৃত ঘোষণা করেন। এদিকে এলাকার উত্তেজিত লোকজন ঘটনার পর ঘাতক নাসির ও সহযোগীদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে। রাত ১০টার দিকে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।ঘটনার বিষয় এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুত্র: যুগান্তর

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শবেবরাতের রাতে তবারক বিতরণ নিয়ে বিরোধে যুবক খুন

Update Time : ০৩:৪৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২