০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শফিক চৌধুরী নেতৃত্বে নেই এমনটা সহজে মেনে নিতে পারছেন না অনেকে

  • Update Time : ১০:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: শফিক চৌধুরী রাজনীতির মাঠে দিন-রাত দলের জন্য সময় দেন, এককথায় ২৪ ঘন্টার রাজনীতিবীদ হিসেবে সবাই চেনেন তাকে। সিলেটের রাজনীতিতে শফিকুর রহমান চৌধুরীর উত্থান ছিলো চমক জাগানিয়া। যুক্তরাজ্য থেকে এসে ২০০৮ সালের নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপির ডাকসাইটে প্রার্থী ইলিয়াস আলীকে হারিয়ে আলোচনায় আসেন তিনি।

শফিকুর রহমানের উত্থান যেমন চমকপ্রদ, শীর্ষ নেতৃত্ব থেকে তার বিদায়ও চমকপ্রদ। দেশে বিদেশে হতাশ তার সমর্থকরা। শফিক চৌধুরী নেতৃত্বে নেই এমনটা সহজে মেনে নিতে পারছেন না অনেকে। বিশেষ করে দেশে বিদেশে হতাশ শফিক চৌধুরীর সমর্থকরা।

নেতাকর্মীদের অবাক করে দিয়ে বৃহস্পতিবার ঘোষিত সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে ঠাঁই হয়নি জেলা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর।

অবশ্য কয়েকদিন আগেই আওয়ামী লীগ নেতাদের অনেকে জেনে গিয়েছিলেন- নেতৃত্বে থেকে বাদ পড়তে যাচ্ছেন শফিক চৌধুরী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শফিক চৌধুরী নেতৃত্বে নেই এমনটা সহজে মেনে নিতে পারছেন না অনেকে

Update Time : ১০:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯