শফিউল আলম নাদেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নির্বাচিত
- Update Time : ০৩:০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। একটি মাত্র প্যানেল জমা পড়ায় পুরো কমিটিই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার মেরিনা দেবনাথ শুক্রবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন। পদাধিকারবলে বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি বিভাগীয় কমিশনার। তবে মূলত সাধারণ সম্পাদকই পুরো সংস্থাকে নেতৃত্ব দেন। নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. আক্তারুজ্জামান ও আব্দুল জব্বার জলিল, সাধারণ সম্পাদক শফিউল আলম নাদেল, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সিপার উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, নির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, রেজওয়ানুল হক রাজা, মোজাম্মেল হক মুনিম, ইশতিয়াক আহমদ শামীম, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, আব্দুর রশীদ তালুকদার ইকবাল, নারী নির্বাহী সদস্য তামান্না ইয়াসমীন নাজমী ও জীবন নাহার বেগম।
এর আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেই নির্বাচনেও একটিমাত্র প্যানেল জমা পড়ায় সবাই নির্বাচিত হন।





























