০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লেলিহান শিখা : ইমামুল ইসলাম রানা

  • Update Time : ০২:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

আমি নীতির সৈনিক ,
নীতিতে অটল
আমি রক্ত পিপাসু-
তক্ত চূর্ণ করি জানুয়ারের।
ধ্বংস করি পাষাণ বেঈমানের।

 

আমি ক্ষুদ্ধ হই ভীষন ক্ষুব্ধ
আমি যুদ্ধ করি আমার যুদ্ধ সেখানে-
যেখানে নগ্নতা ভন্ডামী আর পশুত্ব লিলা,
আমি তাদের দর্প চূর্ণ করি-
যারা বর্বরতার চোখে তাকায়,
আমার যুদ্ধ তাদের বিরুদ্ধে।
আমি যুদ্ধ করি ভীষন যুদ্ধ,
যখন বাঙ্গালী আর বাংলা কথা বলতে-
প্রশ্ন আসে তখনই।
হানাহানি খুনাখুনী ঘোষক আর ঘোষণায়,
ছড়িয়ে পরে সারাদেশে রাহাজানী অন্যায়।

 

সত্য জেগে উঠোক নীতির প্রশ্নে !
আমি নীতির সৈনিক
নীতির কথা বলবো ,
রীতি মেনে চলবো।
নেতার কথা বলবো
নেতৃত্বে ও মানবো।
মিথ্যার প্রাসাদ ভাঙ্গবো
সত্য কুড়ে আনবো।
আমি যুদ্ধের কথা বলবো
ক্ষুদ্ধের কথা বলবো।
রক্তের কথা বলবো
তক্তের কথা বলবো
শাসনের কথা বলবো
ভাষনের কথা বলবো
মুক্তির কথা বলি
আমি সেই উক্তি মেনে চলি।
(এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম—)

 

আমি ইতিহাস বিশ্বাসী,
আমি ভুলিনি
আমি ভুলিনি রক্ত মাখা দেশ,
মায়ের কান্না, বাবার না পাওয়ার যন্ত্রনা,
বোনের আহাজারী বুক পুড়া নিশ্বাস।
ভুলিনি— সেই যুবকের টগবগে চোখে
উত্তাল জনসমুদ্রে, যুদ্ধে যাওয়ার ডাক।
কলো ফ্রেইমের চশমা খুলে-
চোখের জলে রুমাল ভিজিয়ে ছিল,
স্বদেশ মুক্তির আশ্বাসে।

 

বলতে পারিনি যুগ যুগ পেরিয়ে গেছে
দগ্ধতার দাবানলে তিলে তিলে পুড়ে,
নিঃশ্বেষিত আমি নির্যাতিত পথে।
আমি আজ কিছু বলবো
স্বাধীনতার কথা বলবো
স্বধীকারের কথা বলবো
ঘোষকের কথা বলবো
ঘোষনার কথা বলবো
আমি সেই চির যুবকের কথা বলবো।
ইতিহাসের কথা বলবো
ঐতিহ্যর কথা বলবো
যুগ যুগান্তে মুছে যাওয়া কথা
এই প্রজন্মের চোখে তুলে ধরবো।
আমি আরও কিছু বলবো
মায়ের কথা বলবো
ভাইয়ের কথা বলবো
বুলেট বিদ্ধ দেয়ালের কথা বলবো,
ঝরে যাওয়া পাপড়ির কথা বলবো,
আমি সেই বাড়িটির কথা বলবো।

 

আমি নীতির সৈনিক নীতিতে অটল,
যেখানে শোষণ নির্যাতন-
সেখানে বিস্ফুরিত হই আমি এটম বোম।
আমি বিস্ফুরিত হই
নীতির আশ্বাসে
শততার বিশ্বাসে,
আমি চাই সঠিক ইতিহাস
আর সেই ঐতিহ্য-
তাই বারুদ হয়ে জ্বলে উঠি
আমি লেলিহান শিখা মেতে উঠি,
পরাজিত শত্রুর ধ্বংস কামনায়।

 

কবি: ছাতক, সুনামগঞ্জ, মোবাইল 01712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লেলিহান শিখা : ইমামুল ইসলাম রানা

Update Time : ০২:৫৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ জানুয়ারি ২০২১

আমি নীতির সৈনিক ,
নীতিতে অটল
আমি রক্ত পিপাসু-
তক্ত চূর্ণ করি জানুয়ারের।
ধ্বংস করি পাষাণ বেঈমানের।

 

আমি ক্ষুদ্ধ হই ভীষন ক্ষুব্ধ
আমি যুদ্ধ করি আমার যুদ্ধ সেখানে-
যেখানে নগ্নতা ভন্ডামী আর পশুত্ব লিলা,
আমি তাদের দর্প চূর্ণ করি-
যারা বর্বরতার চোখে তাকায়,
আমার যুদ্ধ তাদের বিরুদ্ধে।
আমি যুদ্ধ করি ভীষন যুদ্ধ,
যখন বাঙ্গালী আর বাংলা কথা বলতে-
প্রশ্ন আসে তখনই।
হানাহানি খুনাখুনী ঘোষক আর ঘোষণায়,
ছড়িয়ে পরে সারাদেশে রাহাজানী অন্যায়।

 

সত্য জেগে উঠোক নীতির প্রশ্নে !
আমি নীতির সৈনিক
নীতির কথা বলবো ,
রীতি মেনে চলবো।
নেতার কথা বলবো
নেতৃত্বে ও মানবো।
মিথ্যার প্রাসাদ ভাঙ্গবো
সত্য কুড়ে আনবো।
আমি যুদ্ধের কথা বলবো
ক্ষুদ্ধের কথা বলবো।
রক্তের কথা বলবো
তক্তের কথা বলবো
শাসনের কথা বলবো
ভাষনের কথা বলবো
মুক্তির কথা বলি
আমি সেই উক্তি মেনে চলি।
(এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম—)

 

আমি ইতিহাস বিশ্বাসী,
আমি ভুলিনি
আমি ভুলিনি রক্ত মাখা দেশ,
মায়ের কান্না, বাবার না পাওয়ার যন্ত্রনা,
বোনের আহাজারী বুক পুড়া নিশ্বাস।
ভুলিনি— সেই যুবকের টগবগে চোখে
উত্তাল জনসমুদ্রে, যুদ্ধে যাওয়ার ডাক।
কলো ফ্রেইমের চশমা খুলে-
চোখের জলে রুমাল ভিজিয়ে ছিল,
স্বদেশ মুক্তির আশ্বাসে।

 

বলতে পারিনি যুগ যুগ পেরিয়ে গেছে
দগ্ধতার দাবানলে তিলে তিলে পুড়ে,
নিঃশ্বেষিত আমি নির্যাতিত পথে।
আমি আজ কিছু বলবো
স্বাধীনতার কথা বলবো
স্বধীকারের কথা বলবো
ঘোষকের কথা বলবো
ঘোষনার কথা বলবো
আমি সেই চির যুবকের কথা বলবো।
ইতিহাসের কথা বলবো
ঐতিহ্যর কথা বলবো
যুগ যুগান্তে মুছে যাওয়া কথা
এই প্রজন্মের চোখে তুলে ধরবো।
আমি আরও কিছু বলবো
মায়ের কথা বলবো
ভাইয়ের কথা বলবো
বুলেট বিদ্ধ দেয়ালের কথা বলবো,
ঝরে যাওয়া পাপড়ির কথা বলবো,
আমি সেই বাড়িটির কথা বলবো।

 

আমি নীতির সৈনিক নীতিতে অটল,
যেখানে শোষণ নির্যাতন-
সেখানে বিস্ফুরিত হই আমি এটম বোম।
আমি বিস্ফুরিত হই
নীতির আশ্বাসে
শততার বিশ্বাসে,
আমি চাই সঠিক ইতিহাস
আর সেই ঐতিহ্য-
তাই বারুদ হয়ে জ্বলে উঠি
আমি লেলিহান শিখা মেতে উঠি,
পরাজিত শত্রুর ধ্বংস কামনায়।

 

কবি: ছাতক, সুনামগঞ্জ, মোবাইল 01712-745419

এখানে ক্লিক করে শেয়ার করুণ