০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লাখো মুসল্লির উপস্থিতিতে অার চোখের জলে শেষ বিদায় জানান আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে

  • Update Time : ০৪:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২০
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: গতকাল রোববার শায়খুল হাদিস অাল্লামা তাফাজ্জুল হক শায়খে হবিগঞ্জীর ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-অনুরক্তরা ভীড় জমাতে শুরু করেন হবিগঞ্জের উমেদনগর মাদরাসা মাঠে। রাতেই লোকে লোকারণ্য হয়ে যায় পুরো হবিগঞ্জ। প্রিয় উস্তাদ, শায়খকে একনজর দেখার জন্য উপচে পড়েন ভক্ত, শাগরেদরা। আজ সোমবার লাখো মুসল্লির উপস্থিতিতে, চোখের জলে শেষ বিদায় জানা  উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নায়েবে আমির, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ সভাপতি, শায়খুল হাদিস, আল্লামা তাফাজ্জুল হক মুহাদ্দিসে হবিগঞ্জী (রহ.) কে। সকাল ১০টায় মরহুমের নামাজে জানাযায় ইমামতি করেন তারই বড় ছেলে হাফেয মাওলানা মাসরুরুল হক। জানাযার পূর্বে হযরতের জীবন ও কর্ম নিয়ে অালোচনা করেন দেশের শীর্ষ পর্যায়ের বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

অাল্লামা হবিগঞ্জীর ইন্তেকালে হবিগঞ্জের সর্ব শ্রেণী-পেশার মানুষ শোকে কাতর ছিলেন। তাদের চোখের জল ছিল ভাষাহীন। অাকাশ বাতাসও ছিল শোকে কাতর।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লাখো মুসল্লির উপস্থিতিতে অার চোখের জলে শেষ বিদায় জানান আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জীকে

Update Time : ০৪:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারি ২০২০