০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ানীবাজার রোটারী ক্লাবের ত্রাণ বিতরণ

  • Update Time : ০৬:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী ও জলঢুপের কৃতি সন্তান আব্দুর রহিম এর অর্থায়নে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা সুবিধা বঞ্চিত প্রায় ৫ শতাধিক পরিবারের মধ্যে ৩ লক্ষ টাকার খাদ্য সামগ্রীসহ নগদ টাকা বিতরণ করা হয়। শুক্রবার রোটারী ক্লাব অব বিয়ানীবাজার এর একটি প্রতিনিধি দলের প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আলাল উদ্দিন এর নেতৃত্বে কক্সবাজার যান তারা। সেখানে দু’দিন অবস্থান করে তারা রোহিঙ্গাদের অবস্থা দেখেন এবং ক্লাবের উদ্যোগে টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের হাতে নগদ অর্থ তুলে দেন। পরে প্রতিনিধিদল কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পে যান, সেখানে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, চিড়া, চা-পাতা, সাবান ও বিশুদ্ধ খাবার পানি প্রভৃতি।
ত্রাণ সামগ্রী বিতরণ শেষে এক বক্তৃতায় প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান আলাল উদ্দিন বলেন, রোটারী ক্লাব যে কোন দুর্যোগ মুহুর্তে সবসময় মানব কল্যাণে কাজ করে। সেই ধারা বজায় রাখতে রোহিঙ্গাদের পাশে দাড়ালো রোটারী ক্লাব অব বিয়ানীবাজার।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ নজরুল ইসলাম (লিটন), রোটারিয়ান দেলোয়ার হোসেন, রোটারিয়ান রাজ কুমার কর রাজন, সমাজসেবী ফারুক আহমদ, বিয়ানীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হেলাল উদ্দিন, ব্যবসায়ী ফয়জুর রহমান সহ আরো অনেকে। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ানীবাজার রোটারী ক্লাবের ত্রাণ বিতরণ

Update Time : ০৬:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭