রোববার থেকে প্রতি লিটার সয়াবিন তেল ১৬৩ টাকা
- Update Time : ০৪:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রোববার (৩ মার্চ) থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
তিনি বলেন, রমজান ও রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে।
শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, গতকাল শুক্রবার থেকে ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে।
আজ শনিবার সকাল থেকেও সকল মিল গেটে টিমগুলো মনিটরিং-এ আছে। ট্যারিফ কমানোর পরে কত মাল তারা ইমপোর্ট করেছে এবং তাদেরকে বাফারস্টোক তৈরির জন্য যে সময় দেওয়া হয়ে তা কতটা কাজে লাগিয়েছে সে বিষয়ে ইতোমধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে।
আমি মনে করি আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ডব্লিটিওতে দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আমাদের পেঁয়াজ ছাড় করণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি সেখানে বসেই পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছেন, আমরা গতকাল সে চিঠি পেয়েছি। দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এ সপ্তাহের মধ্যে আসা শুরু হবে।



























