০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রিকশাচালকের সততা

  • Update Time : ০২:০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অগণিত অসৎ লোভী মানুষের মাঝেও রয়েছে সৎ মানুষের বিচরণ। কদাচিৎ তাদের সাক্ষাৎ মেলে, তখন মনে প্রশান্তি আসে। তখন মনে হয়, সততা তাহলে দেশ ও সমাজে এখনো আছে নীরবে নিভৃতে। তাদের কোন প্রকাশ নেই, তাদের তেমন চাওয়া-পাওয়া বা লোভ-লালসার তাগিদ নেই।
মোটা কাপড়ে নিতান্ত সাধারণ জীবনযাপনে তারা দিব্যি সুখি। পরশ্রীকাতরতা বা বড় ধনে বিন্দুমাত্র তাদের আসক্তি নেই। তাদের মানবতা আছে বলেই তারা মানুষ। এমনি মানবতার দৃষ্টান্ত দেখালেন রিক্শাচালক জাহাঙ্গীর আলম।
জানা যায়- জাহাঙ্গীর আলম জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরীফপুর গ্রামের আলী আজগরের ছেলে। গতকাল রবিবার দুপুরে জামালগঞ্জ লঞ্চঘাটের সামনে একটি ব্যাগে একটি দামি স্মার্টফোনসহ নগদ কিছু টাকা পান।
তিনি ইচ্ছা করলে তা চেপে যেতেও পারতেন, কিন্তু তা না করে ব্যাগটি গিয়ে অফিসার ইনচার্জ আবুল হাসেমের কাছে হস্তান্তর করেন। তাৎক্ষণিক তিনি মোবাইল ফোন ও টাকাসহ ব্যাগটির মালিক জামালগঞ্জের কলেজপড়ুয়া ছাত্রী ছোট ঘাগটিয়া গ্রামের লাবণী বর্মণের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিতরা রিক্শাচালকের সততায় মুগ্ধ হয়ে তাঁকে পাঁচশত টাকা উপহার দেন। রিক্শাচালকের এই সততা আজকের সময়ে অনুপম সরলতারই পরিচয় বহন করে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রিকশাচালকের সততা

Update Time : ০২:০২:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭