০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়হান হত্যায় এস আই আকবর সহ সকল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে বিশ্বনাথ খেলাফত মজলিসের স্মারক লিপি প্রদান
- Update Time : ০২:৩৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে রায়হান উদ্দিন হত্যাকারী এস আই আকবর সহ সকল হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আজ সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসক সিলেট বরাবরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল এর মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ উপজেলার সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা সহ সভাপতি মোহাম্মদ তোফায়েল আহমেদ, বিশ্বনাথ পৌর শাখার আহবায়ক মাওলানা আব্দুল মতিন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, বায়তুলমাল সম্পাদক আবু সুফিয়ান, খেলাফত মজলিস নেতা মোশাররফ হোসেন, ছাত্র মজলিস নেতা মোহাম্মদ নুরুল ইসলাম, মোহাম্মদ নুরুল আলম প্রমূখ। বিজ্ঞপ্তি





























