০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০

  • Update Time : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারি ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলার রামগঞ্জ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সূত্রে জানাগেছে, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের মিজানুর রহমানের সাথে একই গ্রামের ওয়াহিদ মিয়া মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় শাহিদ মিয়াকে (৩৫) সিলেট এমএজি ওসমানি মেডিকের কলেজে পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি গূরুত্বর আহতরা হলেন, মিয়াধন মিয়া (৩৫), মোতাহের হোসেন (২৬), রুবেল মিয়া (১৮), আব্দুল্লাহ (৩২), দাইমুদ্দীন (৫৫), ওয়াহদুজ্জামান (৩০), মনুরা বেগম (৪০)।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৫০

Update Time : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারি ২০২২