১২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তায় সন্তান প্রসব, নবজাতক নিয়ে কাড়াকাড়ি!

  • Update Time : ০৩:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’-নম্বরে ফিরোজ নামে এক পথচারী নারায়গঞ্জের রূপগঞ্জের গাউসিয়া ফ্লাইওভারের নীচে থেকে ফোন করে জানান, সেখানে রাস্তার এক পাশে একজন মানসিক ভারসাম্যহীন নারী (৪০) একটি সন্তান প্রসব করেছে। ওই নারীর রক্তক্ষরণ হচ্ছিল, নবজাতক ও প্রসূতি উভয়ই রাস্তার পাশে খোলা আকাশের নীচে পড়ে আছে।

এরমধ্যে কিছু পথচারীর মধ্যে বাচ্চাটিকে কে নেবে সেটা নিয়ে বাদানুবাদ চলছিল। অথচ তাদের প্রসূতি ও নবজাতকের চিকিৎসার ব্যাপারে কোন আগ্রহ ছিল না। বুধবার (১৬ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

৯৯৯ তাৎক্ষনিকভাবে কলারের সাথে রূপগঞ্জ থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয়। সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।

রূপগঞ্জ থানার এস আই মেহেদী হাসান জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে নবজাতক ছেলে সন্তান ও প্রসূতিকে উদ্ধার করে ভূলতা পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন তারা উভয়ই আশংকামুক্ত।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাস্তায় সন্তান প্রসব, নবজাতক নিয়ে কাড়াকাড়ি!

Update Time : ০৩:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০