০২:২৫ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
- Update Time : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
শনিবার (৩০ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতির সাক্ষাতের বিষয়টি ব্রেকিংনিউজকে নিশ্চিত করেন আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী। সাক্ষাৎ শেষে দুপুর ১টার দিকে বঙ্গভবন ত্যাগ করেন প্রধান বিচারপতি।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও এসময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।



















