০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রানীগঞ্জ বাজারে রাত সাড়ে দশটায় অগ্নিকান্ড

  • Update Time : ০২:০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে এক যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে প্রবাসী ছত্তার মিয়ার ঘরটি ভস্মিভূত হয়ে যায়। রানীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজার সংলগ্ন যুক্তরাজ্য প্রবাসী ছত্তার মিয়ার বাড়িতে সোমবার রাত সাড়ে দশটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনের লেলিহান শিখা দেখে ব্যবসায়ীরা ছুটে গিয়ে আগুন নেভাতে প্রচেষ্ঠা চালিয়ে জগন্নাথপুর ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এরমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এলাকাবাসী জানিয়েছেন প্রবাসী পরিবারের লোকজন প্রবাসী থাকায় স্বজনরা বাড়িঘর দেখাশুনা করছিলেন। কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমান সঠিকভাবে নিশ্চিত করা যায়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রানীগঞ্জ বাজারে রাত সাড়ে দশটায় অগ্নিকান্ড

Update Time : ০২:০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০১৬