স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আকুল মিয়া (৬০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের আকুল মিয়ার ও একই গ্রামের মস্তর আলীর মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল। এরই জের ধরে ৭ এপ্রিল শুক্রবার বিকেলে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে আকুল মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১০:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রানীগঞ্জ ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় আহত-১
- Update Time : ০৭:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে



















