রাজনীতির বিস্ময় যাদুকর “ডন সামাদ”
- Update Time : ১১:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অনেকেই বলেন তারুণ্যের অহংকার, আমি বলি শুধু অহংকার না অলংকার ও।
কেউ বলেন ক্লিন পলিটিক্যাল আইকন, কেউবা বলেন হ্যামিলনের বাঁশিওয়ালা, কেউ বা পীরজাদা, মাটি-মানুষের নেতা, স্পষ্টভাষী, বজ্রকন্ঠের আবেগ-ভালবাসা মিশেল সু-নিপুন কবি, রক্তের উত্তরাধীকারী আদর্শ এবং নেতৃত্ব মানার উজ্বল বাতিঘর, সু লেখক, ভালোবাসার ফেরীওয়ালা। আমি বলি বিস্ময় যাদুকর। যে তাঁর ভালবাসার শক্তি দিয়ে নিমিষেই আপন করে নেন সবাই কে তিনি তো যাদুকর ই। জন্মসূত্রে রাজনীতির বীজ রক্তে বহন করা মানুষটা আজ নিজেই রাজনীতির এক বিস্ময় যাদুকরে পরিণত হয়েছেন। প্রতিনিয়ত তাঁর যাদুতে মুগ্ধতা ছড়িয়ে জয় করে চলেছেন সবার হৃদয়, নিত্যনতুন যাদুতে আকৃষ্ট করে চলেছেন পথ-ঘাট-মাঠ-প্রান্তরের জনপদ। ভালোবাসার ফেরীওয়ালা হাওর পাড়ের বিস্ময় যাদুকর এখন তাঁর যাদুর দ্যুতি ছড়িয়ে দিচ্ছেন নগরের আনাচে-কানাচে। ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে মুক্তির প্রতীক নৌকা মার্কা নিয়ে যাদু প্রর্দশন করে চলছেন শহরের অলিতে-গলিতে, পথে-প্রান্তরে, শহীদ মিনারে। সর্বত্রই তাঁর যাদুতে বিমোহিত জনপদ। নৌকা, নৌকা, নৌকা ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে নগরী, রাজনীতির বিস্ময় যাদুকর যাদুর ভান্ডার নিয়ে থাকছেন অগ্রভাগে, নেতৃত্বে। দিচ্ছেন নতুন নতুন যাদুর টোটকা, বিস্ময়কর রাজনীতির মন্ত্র।
হ্যাঁ, আমি ডন সামাদের কথাই বলছি। আজিজুস সামাদ আজাদ ডন। প্রয়াত লিডার এর সন্তান, সুনামগঞ্জের সন্তান। জগন্নাথপুর উপজেলার ভূ-রাখালীর জল-জ্যো¯œার সন্তান, হাওরের পলি জমা কাঁদা মাটির সন্তান। লিডারের মৃত্যুর পর থেকে আজ অব্দি রাজনীতির মাঠে অবাধ বিচরণ করে চলেছেন কিন্তু কেউ কখনও বলতে পারেনি তিনি কারো সাথে গোমরা মুখে কথা বলেছেন, খারাপ আচরণ করেছেন। আমরা প্রায়শই দেখি চান খাঁ’র ছেলে মিয়া খাঁ নামধারী কত রকম জোকার রাজনীতিবিদ কে। যারা আদর্শ, নেতৃত্ব মানা তো দূরের কথা, ভালোবাসার বন্ধন তৈরী করা তো তাদের কাছে অলীক কোন দুঃস্বপ্ন, অর্হনিশ দলাদলী, কোন্দল, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সিন্ডিকেট, দখল বানিজ্য, সর্বত্র আত্নীয়করণ এককথায় ত্রাস সৃষ্টি করে রাজনীতি বিমুখ করে চলেছেন সেখানে একজন ডন সামাদ সম্পূর্ণ উল্টো পথে চলে ভ্রাতৃত্ববোধ, নেতা -কর্মী-সমর্থকদের মধ্যে ভালোবাসর বন্ধন তৈরী করে চলছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করে যুগপূর্তি ও হয়ে গেছে। এক দিনের জন্যও যে মানুষ টা থেমে থাকেন নি তাকে কি বলবেন? রাজনীতির বিস্ময় যাদুকর ছাড়া এ রকম ধৈয্য, সাহস আর শক্তি কার আছে বলুন তো?
যাদুকর তাঁর যাদুর বাক্স নিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হাজির। থলে থেকে এক এক করে নতুন নতুন যাদু বের করে তা প্রদর্শন করেছেন। মুগ্ধ হয়ে সবাই তা দেখেছে এতদিন। যখন যে যাদুর কাঠি নিয়ে হাজির হয়েছেন সেই যাদুর কাঠি দিয়ে নাড়িয়ে দিয়েছেন সবকিছু যার স্বাক্ষী জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ এর তৃণমূল আওয়ামী লীগ সহ গোটা সিলেটের মানুষ। মুগ্ধতা ছড়িয়ে জয় করেছেন হাজারো হৃদয়। আশা এবং বিশ্বাস করি কোন কিছুই বৃথা যাবেনা।
মুগ্ধতা ছড়ানো নতুন যাদুর প্রতীক্ষায় হে বিস্ময় যাদুকর।
লেখকঃ মনজুর আজাদ পাভেল, দক্ষিণ সুনামগঞ্জ। মোবাইলঃ০১৭১৬০৯৯৪৭৫.



















