০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ

  • Update Time : ০১:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, মানুষের দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্যে খেলাফত ব্যাবস্থা পুনঃপ্রতিষ্ঠার কোন বিকল্প নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানব রচিত বিভিন্ন মতবাদের বহু পরীক্ষা নীরিক্ষা হয়েছে কিন্তু দুনিয়ায় শান্তি আসেনি। বরং মানুষের দুর্দশা বৃদ্ধি পেয়েছে। তাই খেলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টাকে জোরদার করতে হবে। গণমানুষকে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করতে হবে। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে তা থেকে উত্তরণের জন্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সব দলের অংশগ্রহনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে নির্বাচনের পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা, মামলা, গ্রেফতার, জেল জুলূম বন্ধ করতে হবে।
খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকারর উত্তরগেটে মুসল্লি ও পথচারী ও ব্যবসায়ীদের মাঝে দাওয়াত ও গণসংযোগের শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকারর উত্তরগেট থেকে মুসল্লি ও পথচারী ও ব্যবসায়ীদের মাঝে খেলাফত মজলিসের দাওয়াতী লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, যুগ্মসম্পাদক খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মুহাম্মদ আবুল হোসনে, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুন্সি মোস্তাফিজুর রহমান ইরান, মাওলানা সাহাব উদ্দিন খন্দকার, হারুন অর রশীদ, হুমাযূন কবির আজাদ, মোঃ ফছজুল ইসলাম, মুহাম্মদ সেলিম হোসাইন, মাওলানা আজীজুল হক, মোঃ শফিকুল ইসলাম, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিন সভাপতি মুহাম্মদ রমজান আলী প্রমুখ।

দাওয়াত ও গণসংযোগ শেষে পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারের সামনে দোয়া মুনাজাতের মাধ্যমে দিনের কার্যক্রম সমাপ্ত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাজধানীতে খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ

Update Time : ০১:৪০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮