০৩:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রমজান আর্ত-সামাজিক বৈষম্য দূরীকরণের শিক্ষা দেয় : এহসানুল মাহবুব জুবায়ের

  • Update Time : ০২:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। একটি মাস রমজান হলো পুরো বছরের প্রশিক্ষণের মাস। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের কল্যাণে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। আর্ত-সামাজিক বৈষম্য দূরীকরণে মাহে রমজানে রয়েছে উত্তম শিক্ষা। রমজান থেকে শিক্ষা নিয়ে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি সোমবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে ইয়াতিম শিশুদের নিয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিল পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সহকারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, ক্বারী আলাউদ্দিন প্রমূখ। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহ ও দেশ জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রমজান আর্ত-সামাজিক বৈষম্য দূরীকরণের শিক্ষা দেয় : এহসানুল মাহবুব জুবায়ের

Update Time : ০২:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২