১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানে ইবাদত তিলাওয়াত ও দান-সদক্বায় সম্পৃক্ত হোন: আল্লামা নূর হোসাইন কাসেমী
- Update Time : ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: পবিত্র রমজানে রোজা পালনের পাশাপাশি অধিক হারে ইবাদত-বন্দেগী ও সৎকর্মে আত্মনিয়োগ এবং যাবতীয় গুনাহ পরিত্যাগের সংকল্পের জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে’র মহাসচিব শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমী।
এক বিবৃতিতে তিনি বলেন, মুসলমানদের জন্য পবিত্র রমজান মাস অত্যন্ত গুরুত্ববহ ও মর্যাদাশীল মাস। রমজান রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে রোযা, নামায, কুরআন তিলাওয়াত, যিকির ও দান-সদক্বা’সহ সকল ইবাদতের সাওয়াব অন্যান্য মাসের তুলনায় বহুগুণে বৃদ্ধি করা হয়। তিনি বলেন, এ মাসে অধিক ইবাদত, দান-সাদক্বা, লাইলাতুল ক্বদর ও ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে।





























