রমজানের তাকওয়ার শিক্ষা অনুসরণ করেই দূর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব : মাওঃ মুখলিছুর রহমান
- Update Time : ০২:০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, ‘আল্লাহর বান্দারা যাতে তাকওয়ার গুণে গুণান্বিত হয়, সেজন্যই রমজানের রোযা ফরজ করা হয়েছে। যে গুণটি অর্জনের মধ্য দিয়ে একটি সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতি-অনাচার মুক্ত করা সম্ভব। বস্তুত আজ আমাদের সমাজপতিদের মধ্যে এই একটি মাত্র গুণের অভাবে দেশটা আজ দূর্নীতির রাহুগ্রাস মুক্ত হতে পারছেনা।’ তিনি কুরআন নাজিলের মাসে আল কুরআনের শাসন ব্যবস্থা প্রবর্তনের আন্দোলনে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন,’ এটি হচ্ছে প্রত্যেক মুসলমানের ওপর অপরিহার্য কর্তব্য।রাসূল সা. ও খোলাফায়ে রাশেদীন সেই শাসন ব্যবস্থার তরে জীবনকে উৎসর্গ করে গেছেন। উম্মাহর অনুসরণীয় ওলামায়ে কেরাম এ কাজকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ ফরীজা হিসেবে পালন করে গেছেন।’ তিনি শনিবার ২১ রমজান বিকেলে খেলাফত মজলিস সিলেটের জকিগঞ্জ পৌর শাখার ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়খ মাওলানা আবদুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, জকিগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুল গণী, বিএনপি নেতা হাসান আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সিলেট জেলার সভাপতি মোহাম্মদ আবদুল কাইয়ূম, খেলাফত মজলিস জকিগঞ্জ পৌর শাখার সহ-সভাপতি এমএ কুদ্দুস, খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, সহ-সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা খায়রুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী- পেশার নেতৃবৃন্দ অংশ নেন।


























