০৫:০১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব জমিয়ত সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈঠক সম্পন্ন
- Update Time : ১০:৫১:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
যুব জমিয়ত বাংলাদেশ সিলেটের বিয়ানীবাজার উপজেলা শাখার মাসিক বৈঠক উপজেলা জমিয়তের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাসিক বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে রমজানের পবিত্রতা রক্ষা, ইউনিয়ন ভিত্তিক দাওয়াতী সফর, যুব জমিয়তের কার্যক্রম গতিশীল করতে ইফতার মাহফিল সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়।
উপজেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ উবায়দুল্লাহ, অর্থ সম্পাদক মকবুল হোসাইন, জাবের হুসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি



















