০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

  • Update Time : ০৯:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রদিবেদক :: সিলেটের ওসমানীনগর থানার দয়ামীর ইউনিয়ন কাবাড়িপাড়া গ্রামের আলখাছ মিয়ার পুত্র ইকবাল হোসেন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানা পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, ইকবাল হোসেন শনিবার দিবাগত রাত ৮টার দিকে কেউ একজন মোবাইল ফোন দিলে তিনি বাড়ি থেকে বের হয়ে আসেন। রাতে আর বাড়ি যায়নি ইকবাল। রবিবার সকাল ৮ টার দিকে তার পিতা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখেন তার পুত্রে লাশ গাছে ঝুলছে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের সার্কেল অফিসার (ওসমানীনগর) মো: আশরাফুজ্জামান, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

Update Time : ০৯:১৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারি ২০২৪