যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে বিশ্বনাথে ডাঃ প্রবীর কান্তি দে পিংকু সংবর্ধিত
- Update Time : ০১:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: স্ব-পরিবারে যুক্তরাষ্ট্র যাত্রা উপলক্ষে বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ও মা-মনি ফার্মেসী এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক ডাঃ প্রবীর কান্তি দে পিংকু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাতে সোসাইটির উদ্যোগে ওই সংবর্ধনা প্রদান করা দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মুজিবুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ডাঃ প্রবীর কান্তি দে পিংকু।
বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্ঠা ডাঃ সারওয়ার হোসেইন চেরাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ হোসেন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মা-মনি ডায়াগনষ্টিক সেন্টারের ডাইরেক্টর নাজমুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাংবাদিক কামাল মুন্না। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ডাঃ শাহনুর হোসেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডাঃ আবুল বশর মো. ফারুক ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ মকদ্দুস আলী।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার ডাঃ আকবর আলী, ডাঃ বিশ্ব দে, ডাঃ পংকজ বিহারী দাস, ডাঃ নুরুল হক, ডাঃ হারুন উর রশিদ, ডাঃ রুহুল আমিন, ডাঃ গিয়াস উদ্দিন, ডাঃ এ সি বাড়ৈ, ডাঃ হাসিদ আকন্দ, ডাঃ সুকুমার, ডাঃ অর্জুন দত্ত, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।





























