১০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শহিদুল ইসলাম
- Update Time : ০৬:৫১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক এম শহিদুল ইসলামকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শহিদুল ইসলাম বর্তমানে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দীনের স্থলাভিষিক্ত হবেন।।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম। তিনি এর আগে দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কূটনৈতিক দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।





























