০২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন : রহিম সভাপতি ও আফজাল সেক্রেটারি

  • Update Time : ১২:৩৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দীর্ঘ ১৪ মাস পর বহু প্রতীক্ষিত যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন করা হয়েছে। রহিম উদ্দিনকে সভাপতি ও আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিকে আগামী এক মাসের ভেতরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় যুবদল। রহিম উদ্দিন পুর্বের বিলুপ্ত কমিটিতে সভাপতির দায়িত্বে থাকলেও সাধারণ সম্পাদক পদে আফজাল হোসেনের অন্তর্ভুক্তি অনেকটা চমকই ছিলো। নেতাকর্মীরা মনে করেন পরিশ্রমী এই যুবনেতা যোগ্যতার প্রমাণ রেখেই শীর্ষ পদে আসীন হয়েছেন।

এর আগে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্য যুবদলের তিন সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি বাতিল করে কেন্দ্রীয় কমিটি। গত ১৭ই নভেম্বর ২০১৫ সালে পূর্ব লন্ডনের আমানা সেন্টারে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রায় এক বছর অতিবাহিত হওয়ার পরেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মারামারি এবং কোন্দলের কারণে পূর্ণাঙ্গ কমিটি দিতে ব্যর্থ হওয়ায় ওই কমিটি বাতিল করা হয়।

এদিকে ১৬ই নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের দফতরের দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নিদেশ ক্রমে রহিম উদ্দিনকে সভাপতি এবং আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার কমিটি অনুমোদন করেছে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন : রহিম সভাপতি ও আফজাল সেক্রেটারি

Update Time : ১২:৩৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭