যুক্তরাজ্য প্রবাসী সাইদুর রহমানের পিতা হাজী আফিজুর রহমানের ইন্তেকাল ও জানাযা সম্পন্ন
- Update Time : ০৭:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়িনের পিঠাপশী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শান্তিগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান এর পিতা যুক্তরাজ্য প্রবাসী হাজী আফিজুর রহমান(৭৫) সিলেটের আল-রাইয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ এপ্রিল সোমবার সকাল ৮টায় ইন্তেকাল করিয়াছেন, ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বৃ্হস্পতিবার (১ মে) বিকাল ২ টায় উপজেলার নিজের জন্ম স্থান পিঠাপশী গ্রামের জামে মসজিদের মাঠে জানাযা সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন মৃতের আপন ভাই সাবেক ইউপি সদস্য প্রবীন মুরুব্বী আজাদ মিয়া, বড় ছেলে যুক্তরাজ্য প্রবাসী শান্তিগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. সাইদুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, নাইব আলী, শফিক নিয়া, আতাউর রহমান, ঘোড়াডুম্বুরের নুর মিয়া, ফুল মিয়া, আসাদূর রহমান, আরজদ মিয়া, মজিদুর রহমান মধু, সাদারাইর ফয়সল মেম্বার, ইমান আলী, লিমন মিয়া, নজরুল ইসলাম, সগির মিয়া, জাউয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাছির মিয়া,সমরাজ মিয়া, মিছবাহ, সহ এলাকার ধর্ম প্রাণ মুসল্লিগণ প্রমূখ।



























