০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যারা গম চুরির মামলায় জেল খেটেছেন তারাই অপপ্রচার করছেন- এমপি এহিয়া

  • Update Time : ০২:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশ্বনাথ প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে মহাজোটের প্রার্থী ও জাপার বর্তমান এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন- দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মহাজোটের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মহাজোট আবারো ক্ষমতায় আসবে এবং জননেত্রেী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন। আমি বিগত ৫ বছর বিরোধী দলের এমপি ছিলাম, এবার আমি পুনরায় এমপি নির্বাচিত হলে আর মহাজোট ক্ষমতায় গেলে আমরা সরকারি দলের এমপি হবো এবং বিশ্বনাথ-ওসমানীনগরে দ্বিগুণ উন্নয়ন হবে। আমি এমপি হয়ে মানুষকে মিথ্যা মামলা ও হামলা দিয়ে হয়রানী করি নাই, এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি উন্নয়ন, শান্তি ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী।
তিনি বলেন- যারা জনপ্রতিনিধি হয়ে সরকারি গম চুরির মামলায় জেল খেটেছিলেন তারাই আজ আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন। যাদের জীবনে নৌকা’য় ভোট দেওয়ার সুযোগ হয়নি তারা আজ গায়ে মুজিব কোর্ট লাগিয়ে ভোট চাইছেন, মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন। যারা রাত হলে বাসায় মদ সেবনে ব্যস্ত থাকেন তারাই আবার মাদক নিমূর্লের কথা বলছেন। শেখ হাসিনা ভাল করেই তাদেরকে চিনেন। আমার হাত পরিস্কার ছিল, তাই আমার উপর জননেত্রী শেখ হাসিনা, পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের আস্থা-বিশ্বাস আছে বলেই তারা আমাকে মহাজোটের প্রার্থী করে জনগণের কাছে পাঠিয়েছেন। আমি বিশ্বাস করি আমার কর্মের মূল্যায় করবেন। তাই এলাকার শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর দলমত নির্বিশেষে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট দিয়ে পুনরায় তাকে এমপি নির্বাচিত করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি বুধবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামে ও খাজাঞ্চী ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মির্জাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে ও প্রীতিগঞ্জ বাজারে স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মুজিব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল, এলাকার মুরযিব্ব বরকত আলী, জাপা নেতা প্রতাব পাল, উমর আলী, প্রদীপ চন্দ্র দেব।
উপস্থিত ছিলেন- মুরব্বি এমদাদুর রহমান হেলাল, ওয়ারিছ মিয়া, শফিক মিয়া, আছমিন আলী, শাহাব উদ্দিন, ইছমত আলী, নাজির আহমদ, সজল পাল, লালা মিয়া, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, ইসমাঈল আলী, হাজী ইউনুস আলী, জমসের আলী, ইদ্রিস আলী, হানিফ আলী, আব্দুল কাইয়ূম, খুশিদ আলী, উস্তার আলী, জাপা নেতা মাস্টার রইছুল ইসলাম, লুৎফুর রহমান, সায়েদ আহমদ, যুবলীগ নেতা শামিম আহমদ, যুবদল নেতা তাহের মিয়া, তরুণ পার্টি নেতা সায়েদ আহমদ, ছাত্রলীগ নেতা কাওছার আহমদ, নাজিম উদ্দিন, হুসাইন আহমদ, এনামুল হক, নজর মিয়া, মাহবুল মিয়া, প্রল্লব প্রমুখ সহ আওয়ামীলীগ, জাতীয় পার্টির অঙ্গ সংঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

যারা গম চুরির মামলায় জেল খেটেছেন তারাই অপপ্রচার করছেন- এমপি এহিয়া

Update Time : ০২:৩৩:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮