যথাযোগ্য মর্যাদায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজে শোক দিবস পালিত
- Update Time : ১০:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ছাতকের গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজে পালিত হয়েছে। শনিবার সকালে কলেজ শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ করেন কলেজ অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক, উপাধ্যক্ষ মো. মহী উদ্দিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। পরে শহীদ মিনারে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক সুধাংশু কুমার চন্দ, সহ. অধ্যাপক তৈমুছ আলী, সহ. অধ্যাপক জান্নাত আরা খান, সহ. অধ্যাপক কৃপা সিন্ধু দাস, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও প্রভাষক সনজিৎ নারায়ণ চৌধুরী, প্রভাষক আমিন উদ্দিন, প্রভাষক আকবর আলী, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক আবুল হাসনাত, প্রভাষক আয়াস উদ্দিন, প্রভাষক কুতুব উদ্দিন, প্রভাষক রুহুল আমিন রাসেল, লাইব্রেরীয়ান মফিজুল ইসলাম, প্রদর্শক চন্দন চন্দ্র দেবনাথ ও প্রধান অফিস সহকারী রাখাল কৃষ্ণ তারণ। পরিশেষে অধ্যক্ষ সিরাজুল ইসলাম জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে।





























