যত দিন বেচে থাকব ততদিন শিক্ষার উন্নয়নে কাজ করে যাব- মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ১১:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
হারুন অর রশিদ, দোয়ারাবাজার থেকে :: যত দিন বেচে থাকব তথদিন শিক্ষার উন্নয়নে কাজ করে যাব। সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার ও সিনিয়র শিক্ষক আবু হানিফের অবসর গ্রহন উপলক্ষে বিদায়ী সংবর্ধনায় অনুষ্টানে এসব কথা বলেন,
এসময় তিনি আরও বলেন, অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার ও সিনিয়র শিক্ষক আবু হানিফা সমুজ আলী উচ্চ বিদ্যালয়ও কলেজের উজ্জল নক্ষত্র ছিল। উনাদের পরিশ্রমে বিদ্যালয় টি জুনিয়র থেকে উচ্চ বিদ্যালয় ও কলেজে রূপান্তরিত হয়েছে। আজ বিদায় বেলা ভালবাসা ছাড়া দেবার কিচু নেই তবু বিদায় জানাতেই হয়। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১২ টায় সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে কলেজ গর্ভনিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও প্রভাষক ছোয়াব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিীস আলী বীর প্রতিক, দোয়ারাবাজার থানার ভার পাপ্ত কর্মকর্তা আবুল হাসেম, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান আমিরুল হক, সুরমা ইউপির সাবেক চেয়ারম্যান শাহজাহান মাষ্টার, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ রানা, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, বোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, সুনামগঞ্জ সরকারি যুবলী উচ্চ বিদ্যালয়ের ভারপাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান, সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদায়ী অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, সহকারী অধ্যাপক রুকনুজ্জামান
কবির আহমদ, ভারপাপ্ত প্রধান শিক্ষক ব্রজলাল দে, প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন আহমদ, হারুন অর রশিদ, বিনয় ভুষন পুরুকায়স্থ, অত্র বিদ্যালয়ের ছাত্রী হালিমা প্রমুখ। আয়োজনে সমুজ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।





























