মৌলভীবাজার-৩ আসনে খেলাফত মজলিসের মনোনয়নপত্র দাখিল করলেন অাহমদ বিলাল
- Update Time : ০৫:০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত নির্বাচনী আসন ২৩৭, মৌলভীবাজার-৩ আসনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ড. আহমদ আবদুল কাদের এর নেতৃত্বাধীন খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ বিলাল দেওয়াল ঘড়ি প্রতিকে নির্বাচনের লক্ষ্যে ২৭ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক তুফায়েল ইসলামের হাতে মনোনয়পত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ শামছুজ্জামান চৌধুরী ও জেলা নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমদ বিলাল বলেন, ন্যায় ও ইনাসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের আদর্শিক আন্দোলনের অংশ হিসেবে আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করছি। মাদক, দুর্নীতি ও বেকারমুক্ত দেশ গঠনে ভোটাররা আমাকে আমার দলীয় প্রতিক দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ইনশাআল্লাহ।
এরআগে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন হাসপাতাল সড়কে দলটির জেলা কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ও জেলার শীর্ষ উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। এসময় দোয়া পরিচালনা করেন জেলার শীর্ষ আলেম ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস মাওলানা আব্দুল বারি ধর্মপুরী।



















