০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বিভিন্ন স্থানে আজ সৌদির সঙ্গে রোজা পালন
- Update Time : ০৩:২৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে শতাধিক পরিবারের সদস্যরা পবিত্র রমজানের আনুষ্ঠানিকতা আজ (শনিবার) থেকে শুরু করেছেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার রাতে তারা তারাবির নামাজ পড়েছেন এবং শনিবার (২ এপ্রিল) ভোর রাতে সেহরি খেয়ে তারপর পবিত্র রোজা পালন শুরু করেছেন। জানাগেছে, মৌলভীবাজার শহরের সার্কিট হউসের পেছনের একটি জায়গায় স্থানীয়ভাবে পীর হিসেবে পরিচিত আবদুল মাওফিক নামে একজনের খানকা রয়েছে। তিনি ও তাঁর অনুসারীরা গত বেশ কয়েক বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা পালন শুরু করেন এবং দুই ঈদের জামাত আদায় করেন। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ বিভিন্ন উপজেলার (আবদুল মাওফিকের অনুসারী) শতাধিক পরিবারের সদস্যরা আজ থেকে রোজা পালন শুরু করেছেন।


























