মৌলভীবাজারে বন্যা দূর্গত এলাকায় খেলাফত মজলিস’র ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ
- Update Time : ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর এর নেতৃত্বে বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার (কামারচাক)- এর বন্যা দূর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্ত ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জেলার সহ সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, বায়তুলমাল সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, রাজনগর উপজেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, প্রবাসী কমিউটি নেতা আব্দুল মুত্তাকিন সাইস্তা, কমলগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শামছুল ইসলাম লিয়াকত, সাধারণ সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন, মৌলভীবাজার শহর শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আশিকুর ররহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহ হেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি



















