মৌলভীবাজারে ছাত্র মজলিসের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্মেলন ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
- Update Time : ০৪:৪২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন মৌলভীবাজার এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী এম সাইফুর রহমান অডিটোরিয়াম থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে মিলিত হয়।

২৩ জানুয়ারি বৃহস্পতিবার জেলা সভাপতি হাসান আহমাদ খানের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম মামুন ও জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ সিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মোঃ আব্দুল করিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি আহমদ বিলাল, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা ইকবাল হুসাইন কয়ছর, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুজাদ্দিদ আলী, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল খালিক, খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার সভাপতি মাওলানা কাজী হারুনুর রশিদ, ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা শামসুল ইসলাম তরফদার, মাওলানা আতিকুর রহমান, মাওলানা আব্দুল মুকিত মামুন, মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মোঃ খায়রুল ইসলাম, মাওলানা আহমদ শামসুদ্দীন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আহসান আহমাদ খান, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সেক্রেটারি মোঃ এনামুল হক, মৌলভীবাজার শহর শাখার সাবেক বায়তুলমাল সম্পাদক মোঃ আশিকুর রহমান, মৌলভীবাজার জেলা শাখার অফিস ও প্রচার সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান, মৌলভীবাজার শহর সেক্রেটারি সাব্বির আহমদ, সিলেট মহানগরীর শাহজালাল রাহ. জোন সভাপতি মোঃ আনিসুল হক, কুলাউড়া উপজেলা সভাপতি জাহিদুল ইসলাম রাহি, কুলাউড়া পৌর শাখার সভাপতি সৈয়দ তাহমিদ হোসেন মিরাজ, কমলগঞ্জ উপজেলা সভাপতি তারেকুর রহমান, রাজনগর উপজেলা সভাপতি ইসমাইল হুসাইন, জুড়ী উপজেলা সভাপতি মোঃ ফখরুল ইসলাম, খেলাফত মজলিস বড়লেখা পৌর শাখার সভাপতি ও বড়লেখা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ফয়সল আলম স্বপন, শ্রীমঙ্গল উপজেলার সাবেক সভাপতি মাওলানা নুরুজ্জামান, শ্রীমঙ্গল উপজেলার সাবেক সেক্রেটারি রাজু আহমদ, মৌলভীবাজার শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক সাইদুজ্জামান চৌধুরী তারেক প্রমুখ।





























