১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেল আরোহী যুবক নিহত

  • Update Time : ১২:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সড়ক দুর্ঘটনায় ফাহাদ হাসান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে সিলেটের গোলাপগঞ্জে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাঠিজুরা গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের হিলালপুর নামকস্থানে সড়কে পড়েছিলো নিহত যুবকের মরদেহ। এসময় স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া না গেলেও পরবর্তীতে তার পরিচয় মিলে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মোটরসাইকেল আরোহী যুবক নিহত

Update Time : ১২:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬