০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোছাঃ জাহানারা বেগম কে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত

  • Update Time : ০৮:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রতিনিধি :: আন্তির্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২৩) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর ২৩) উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপী পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওয়াতায় জননী নারী সহ ৫ ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে,ফিল্ড সুপার ভাইজার জুনায়েদ আহমেদ জনির পরিচালনায় ৫ ক্যাটাগরী নির্বাচিত জননী নারীদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর স্বাক্ষরিত জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওয়াতায় ৫ ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ে সম্মাননা পত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা আওমীলীগ নেতা জ্যোতিভূষণ রায় তালুকদার সহ প্রমূখ।

৫ জনের মধ্যে সফল জননী শ্রেষ্ঠ জয়িতার ক্যাটাগরীতে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের, সুনামগঞ্জ জেলার (অবঃ প্রাঃ) মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রউফ এর সহধর্মিণী ও আব্দুর রহীম তালুকদার এবং মেহজান বিবির মেয়ে মোছাঃ জাহানারা বেগম কে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত করা হয়েছে। শ্রেষ্ঠ জয়িতার পক্ষে সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন সফল জননীর ৪র্থ ছেলে ব্যাংক কর্মকর্তা মতিউর রউফ চয়ন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মোছাঃ জাহানারা বেগম কে শ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত

Update Time : ০৮:০০:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩