১১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেঘ-ঘনশ্যাম : সৈয়দ শাহনুর আহমদ
- Update Time : ০১:৩২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বুকের ভেতর গোপন ব্যথা
নিত্য নিশিতে নির্ণয় হয়।
কাউকে বলিনা বলিবো যারে
সে যদি আপন না হয়।
প্রথম প্রহরে ফুটা ফুলগুলির
মৌমাছির সাথে হয় পরিচয়।
গুন গুন করে মৌন গুনাক্ষরি
মধু-ভ্রমরের সুহৃদ প্রণয়।
দ্বিধাভরা মন ভয়ে-ভীতু কান
শুনে অপরিচিতের সুরেলা গান
পৃথিবীর বুলি ফুলের কুসুম গুলি
ইচ্ছা – অনিচ্ছায় করে অম্লান।
ব্যথিত চিত্তে নিদারুণ বেদনা
মেঘ ঝরণার মতো কাঁদি রাত
বুক ফাঁটে তবে টুটে ফুটেনা
জীবন ভর করছি আঁতাত।
মেঘ-ঘনশ্যাম বিরহের স্মৃতি
যেন রোদের সাথে বৃষ্টির প্রিতি
বর্ণিল জীবনের পিষ্ট আবরণ
সবারই আছে তবে নানান ধরণ।
কবি: যুক্তরাজ্য প্রবাসী: গ্রাম: সৈয়দপুর (বুধরাইল), জগন্নাথপুর, সুনামগঞ্জ।



















