মূর্তি ও ভাষ্কর্যের স্থান বাংলাদেশে হবে না- ড. আহমদ আবদুল কাদের
- Update Time : ০৯:০৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লাম শায়খ ড. আহমদ আবদুল কাদের বলেছেন ৯০% মুসলমানের দেশে ভাষ্কর্যের নামে মূর্তি নির্মাণের ষড়যন্ত্র বরদাশত করা হবে না। ছলে-বলে-কৌশলে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ অব্যাহত রাখলে দেশে আল্লাহর গজব নেমে আসবে। তিনি ভাস্কর্যের নামে মানবমূর্তি নির্মাণের সিন্ধান্ত প্রত্যাহার করার আহবান জানান।
তিনি আরও বলেন, ভাস্কর্যের নামে মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেয়া হবে না। গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাণীর ভাস্কর্য নির্মাণবিরোধী ঈমানী আন্দোলনকে কেন্দ্র করে কথিত মুক্তিযুদ্ধ মঞ্চসহ কিছু কুচক্রী মহল অবিরতভাবে ওলামায়ে কেরামকে বিষোদগার ও নির্লজ্জ মিথ্যাচারে মেতে উঠেছে। এই অপতৎপরতা সরকারকে বন্ধ না করলে প্রয়োজনে দেশপ্রেমিক তৌহিদী জনতাকে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ২৬ ও ২৭ নভেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস আয়োজিত শাখা দায়িত্বশীল কর্মশালায় অংশগ্রহণ করে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনসুরুল আলম মনসুরের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইনের পরিচালনায় ২ দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা মুহাম্মদ আজিজুল হক, মাওলানা ইলিয়াস আহমদ।
আজ ২৭ নভেম্বর, সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা ডাঃ আব্দুল্লাহ খান, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় দফতর সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, শ্রমিক মজলিস নেতা আমীর আলী হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহীন, প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আবদুল গাফফার, শিক্ষা ও ক্যাম্পাস সম্পাদক মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়নগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ জারির হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি কেএম ইমরান হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর সভাপতি মুহাম্মদ ইসমাঈল খন্দকার, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি





























