১০:২১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে জমিয়তের ১২১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষনা

  • Update Time : ০১:০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কনভেনশনে দেশের ৬০ টি জেলা, মহানগর ও থানা থেকে আসা প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ষোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ও মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা শেখ মুজিবুর রহমান। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত জাতীয় কনভেনশনে ১২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা শেষে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সাবেক মন্ত্রী মুফতি ওয়াক্কাস বলেন, জমিয়তের ইতিহাস আত্মত্যাগের ইতিহাসে ভরপুর। অনেকেই জমিয়তের কান্ডারী সেজে নেতা কর্মীদের বিভ্রান্ত করেছেন। তিনি বলেন, ইসলামের কোন আদর্শ বিলীন করে কাজ করার জন্য জমিয়ত সৃষ্টি হয় নাই। যে কোন মূল্যে জমিয়ত নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে জমিয়তের ঐতিহ্য প্রতিষ্ঠা করতে হবে। মুফতি ওয়াক্কাস আগামী ৩১ মার্চ ঢাকায় জমিয়তের জাতীয় মহাসমাবেশের ঘোষণা করেন। তিনি তার পূর্বে সকল জেলা ও বিভাগে সম্মেলন করে কমিটি গঠনের আহবান জানান। আগামী এক সপ্তাহের মধ্যে এসব কর্মসূচি প্রণয়ন চূড়ান্ত করার আহবান জানান তিনি।

দলের নবনির্বাচিত মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান বলেন, অনিয়ম, স্বেচ্ছাচারিতার মাধ্যমে যারা জমিয়তকে কলুষিত করেছেন তৃণমূল পর্যায়ে জমিয়তের ভিত্তিকে মজবুত করে তাদের সমুচিত জবাব দিতে হবে।

দলের নবনির্বাচিত নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী বলেন, হক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্বে জমিয়তের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে জমিয়তকে প্রকৃত ধারায় ফিরিয়ে আনা হবে।

কনভেনশনে ঘোষিত কমিটিতে যারা রয়েছেন, সভাপতি সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহি সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহ সভাপতি মাওলানা অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব মুফতি শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারী মহাসচিব মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজি, মাওলানা কেফায়েতুল্লাহ, মুফতি জাকির হোসাইন খান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, মুফতি সুলতান আহমদ প্রচার সম্পাদক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হালীম বিন হারুন, যুব বিষয়ক সম্পাদক মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র বিষয়ক সম্পাদক তোফায়েল গাজালি প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মুফতি ওয়াক্কাসের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবে জমিয়তের ১২১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষনা

Update Time : ০১:০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারি ২০১৮