মুখের কথা স্বয়ংক্রিয়ভাবে লিখুন ‘জিবোর্ড’ দিয়ে
- Update Time : ০৭:৫৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মুখে কথা বললে হাতের কোনো স্পর্শ ছাড়াই আপনার কথা লেখা হয়ে যাবে। বিষয়টি আশ্চর্যজনক হলেও বিশ্বব্যাপী এমন প্রযুক্তির ব্যবহার বেশ পুরনো।
প্রায় এক দশক আগে থেকেই এমন একাধিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে দুনিয়াজুড়ে।তবে সবগুলো সফটওয়্যারই ছিল ইংরেজি মাধ্যমে।
ইংরেজি মাধ্যম ছাড়াও এবার এমন প্রযুক্তি তৈরি হয়েছে বাংলায়। এখন বাংলায় কথা বললে তা লিখিত রূপ দিচ্ছে ‘জিবোর্ড’ নামের একটি বিশেষ সফটওয়্যার।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘জিবোর্ড’এর ব্যবহার বেশ আলোচনায় রয়েছে। অনেকেই ‘জিবোর্ড’ ব্যবহার করছেন বলে জানিয়েছেন।
সামাজিক মাধ্যমের লেখক ও ব্লগার একেএম ওয়াহিদুজ্জামান ‘জিবোর্ড’ ব্যবহার করার অভিজ্ঞতা ফেসবুকে তার নিজের ওয়ালে শেয়ার করেছেন। তিনি কিভাবে ‘জিবোর্ড’ ব্যবহার করতে হবে তা ‘জিবোর্ড’ দিয়ে লিখে সেই লেখাটি শেয়ার করেছেন।
‘জিবোর্ড’ ব্যবহার করতে গেলে প্রথমে গুগলের প্লেস্টোর থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। প্লেস্টোরে গিয়ে ‘জিবোর্ড’ লিখে সার্চ দিলে পাওয়া যাবে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি।
এরপর সেটি আপনার মোবাইলে বা কম্পিউটারে এন্ড্রয়েড সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট অপশনে গিয়ে কারেন্ট কিবোর্ড হিসেবে জিবোর্ড সিলেক্ট করুন।
জিবোর্ড সিলেক্ট করার পর এক ধাপ নিচে জিবোর্ড এ চাপ দিন এবং সেখানে ঢুকে ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা ব্রাকেটে বাংলাদেশ সিলেক্ট করুন।
বাংলা সিলেক্ট করে আবার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট ফিরে এসে গুগল ভয়েস টাইপিং এ ঢুকতে হবে ইংরেজি অপশন বন্ধ করে দিতে হবে। এবার একেবারে নিচের দিকে থাকা বাংলা ভাষায় লেখা বাংলা ব্রাকেট বাংলাদেশ সিলেক্ট করুন।
এ পর্যন্ত করলেই আপনার মোবাইল বা কম্পিউটারে সফটওয়্যারটি সেটাপ করার কাজ শেষ হলো।
এবার আপনি যেমন চান তেমন কথা টাইপ করাতে পারবেন আপনার মোবাইল বা কম্পিটারকে দিয়ে।
এজন্য আপনি মেসেজ বা ফেসবুকে ঢুকে টাইপ মুডে যান। টাইপ মুডে স্পেসবার চেপে ধরে গুগল ভয়েস টাইপিং অপশন নিন।
এখন আপনি বাংলায় কথা বললে সেটা স্ক্রিনে বাংলায় টাইপ হতে থাকবে।



















