০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবীতে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্টিত

  • Update Time : ১১:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: দীর্ঘ প্রায় এক যুগ ধরে ভোটাধিকার বঞ্চিত সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের ৩-নং মীরপুর ইউনিয়নের সচেতন যুবসমাজের সমন্বয়ে সর্বদলীয় এক মতবিনিময় সভা ২১শে জুলাই শুক্রবার রাতে মীরপুর বাজারে বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুল হান্নান, মোঃ রফিক উদ্দিন, শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান মিজান, নেওয়ার খান, মোজাক্কির হোসেন, ফয়ছল হোসেন, জহুর মিয়া, লিতু খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মস্তফা আলী, আরজদ আলী, ছালিক মিয়া, আলী হোসেন, সাইফুল ইসলাম,ফজলু মিয়া, সমছুল হক, মতছির আলী প্রমুখ।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনের দাবীতে বিভিন্ন আন্দোলন পরিচালনার জন্য ‘সর্বদলীয় ৩-নং মীরপুর ইউনিয়ন নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মহিউদ্দিন এমরানকে পরিষদের আহবায়ক নির্বাচন করা হয় এবং ইউনিয়নের সকল ওয়ার্ডের সচেতন নাগরিকদের সমন্বয়ে আগামী ২৬ জুলাই বুধবার বাদ আছর মীরপুর বাজারে পরবর্তী মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দাবীতে সর্বদলীয় মতবিনিময় সভা অনুষ্টিত

Update Time : ১১:৩১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭