০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মীরপুর ইউনিয়ন পরিষদের দ্রুত নির্বাচন আদায়ে শীঘ্রই বৃহত্তর কর্মসূচী আসছে

  • Update Time : ০১:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ ররিপোর্টার :: জগন্নাথপুর উপজেলার মীরপুর ও বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়েছিল প্রায় ১৪ বছর আগে।এ নির্বাচনে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোঃ আকমল হোসেন এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ শফিক উদ্দিন। মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন আর দশঘর ইউনিয়নের চেয়ারম্যান চলে যান যুক্তরাজ্যে।এ দুই ইউনিয়নেই অধ্যাবধি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দুই ইউনিয়নের দুইজন ওয়ার্ড সদস্য। দুই ইউনিয়নের সীমান্তবর্তী লহরী গ্রামের ৩১০ জন ভোটারকে কেন্দ্র করে এখানে সীমানা সংক্রান্ত জটিলতা শুরু হয়।লহরী গ্রামের জনৈক মানিক মিয়া সীমানা নির্ধারনে উচ্চ আদালতে মামলা করলে দীর্ঘদিন অতিবাহিত হলে ও তার কোন সুরাহা হয়নি।

মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আকমল হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসেন ইউপি সদস্য নছির মিয়া । এক পর্যায়ে তিনি অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে ২০১০ সালে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসেন আরেক ইউপি সদস্য জমির উদ্দিন । এই দীর্ঘ সময়ে ইউপি সদস্যদের অনেকে অসুস্থতায় নিষ্ক্রিয় এবং কেউ কেউ স্থায়ীভাবে প্রবাসেও চলে গেছেন। একইভাবে বিশ্বনাথের দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিক উদ্দিন আহমেদ ২০১২ সালে যুক্তরাজ্যে চলে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আসেন ইউপি সদস্য ছাতির আলী। পরের বছরই ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শায়েস্তা মিয়া যুক্তরাজ্যে চলে যান এবং অনেকেই দায়িত্ব পালনে অক্ষম।দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্তদের দ্বারা কোনমতে দুই ইউনিয়নের কার্যক্রম চললে ইউনিয়নবাসী ভারপ্রাপ্তমুক্ত হতে দ্রুত নির্বাচন আয়োজনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান। আর কত দিন চলবে এরকম অবস্থায় এর দিনক্ষণ গুনছেন এলাকাবাসী।ইউনিয়নবাসীর সাথে আলাপ কালে জানা যায় নির্বাচন আদায়ে তারা শীঘ্রই দূর্বার গণ আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মীরপুর ইউনিয়ন পরিষদের দ্রুত নির্বাচন আদায়ে শীঘ্রই বৃহত্তর কর্মসূচী আসছে

Update Time : ০১:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭