স্টাফ রিপোর্টার :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেনের নৌকা প্রতীকের সমর্থনে মীরপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যাক সমর্থক এবং সর্বস্তরের মীরপুর ইউনিয়নবাসীর উদ্যোগে ব্যাপক গনসংযোগ ও পথসভা অনুষ্টিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী মীরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে গনসংযোগ শেষে পথসভায় চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন তার বক্তব্যে বলেন, আপনাদের ভালোবাসায় দু বার মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তৃতীয় বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমি শ্রেষ্ট চেয়ারম্যান নির্বাচিত হলেও এর স্বনাম শুধু আমার একা ছিলনা আপনাদেরও স্বনাম রয়েছে।
আমি পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের উন্নয়ন ও সুনাম রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীঁকার করছি।
তিনি ৬মার্চ নির্বাচনে তাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে বেগবান করতে জনগনের প্রতি জোর দাবী জানান।
গনসংযোগ ও পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধ আব্দুল কাদির শিকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইলিয়াছ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজেফর আলী, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, সাবেক ইউপি সদস্য আতিক মিয়া, আওয়ামী লীগ নেতা হাবিব খান, আব্দুশ শহিদ, রূপন খান, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মনসুর খান, মীরপুর ইউনিয়ন যুবলীগ নেতা হীরক খান, শামীম খান, শিশু খান, মোরশেদ খান, খিজির খান, ক্বারী মোশাহিদ খান, আতিক খান, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আফজল খান, সাধারন সম্পাদক জাহাংগীর অালম জামাল, মীরপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা লায়েক খান, জাবের খান, আকমল খান, কামরান খান, মুমাদ খান, জাবেদ খান, মাসুদ খান, রাজিদ খান, মুরাদ খান, সালমান খান, তাবি খান, সাহেল খান, জাবেদ খান, সালমান খান, ছালিক আহমদ, উজ্জল আহমদ, আবু নাসের, সাবুল মিয়া, রুবেল মিয়া, পারভেজ খান, খুর্শেদ খান, রেদওয়ান খান, রাহেদ খান, রাসেল মিয়া, মুহাদ খান, আরমান খান, লিটন খান, মুজিব মিয়া, সাদ্দাম হোসেন, রুমান খান, এমরান খান, রাহেদ খান প্রমূখ।
পরে কেউনবাড়ি বাজারে প্রতিটি দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথে কোশল বিনিময় ও প্রচারপত্র বিলি করা হয়। এসময় উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকদের নৌকা নৌকা মুহুর মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে কেউনবাড়ি বাজার এলাকা।
পরে চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মীরপুর ইউনিয়নের শ্রীরামসী, পীরেরগাঁও, লহরী, লামা টুকের বাজার, গড়গড়ি, আধুয়া, বাউরকাপনসহ মীরপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের পাড়া মহল্লা ও হাটবাজারে গনসংযোগ পথসভা করেছেন। এছাড়াও ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দেয়া হয়। মীরপুর ইউনিয়নে নৌকা প্রতীকের বিশাল গনজোয়ার সৃষ্টি হয়েছে।





























