মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি
- Update Time : ১০:৪৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অবশেষে ১৬ বছর পর অাগামি ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী জুবেদ অালী লখন মনোনয়নপত্র দাখিল করেননি।
বিএনপির নেতা-কর্মীরা জানান, নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ার কারন হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ একের পর এক মামলায় কারাগারে বন্ধি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ নেতৃবৃন্দকে কারাগারে বন্ধি রেখে, সুষ্ঠ নির্বাচন না হওয়ার অাশংকায়, দলের কেন্দ্রীয় কোন নির্দেশনা না অাসায়, মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেননি জগন্নাথপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক জুবেদ অালী লখন।
জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা জুবেদ অালী লখন জানান, তিনি চেয়ারম্যান প্রার্থী থাকাকালীন সময়ে যারা তাকে বিভিন্নভাবে সহযোগীতা করেছেন, সবার প্রতি তিনি অান্তরিক কৃতজ্ঞ। তাদেরকে অান্তরিক ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতা জুবেদ অালী লখন অারো জানান, ভবিষতে জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশ নিলে, তিনি মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতা ও পরামর্শ এবং দোয় চান বিএনপি নেতা জুবেদ অালী লখন।





























