মিরপুর ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের ফলাফল
- Update Time : ১২:৫৯:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদে ১৬ বছর পর সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ১০টি ভোট কেন্দ্রের ফলাফল।
আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক অালহাজ্ব মাহবুবুল হক শেরীন (আনারস) প্রতীকে যেসব সেন্টারে ভোট পেয়েছেন, শ্রীরামসি-৯৫৩, চাঁদবোয়ালি-৪৯৪, মীরপুর-১২৮, কচুরকান্দি-৩৪৬, হাছন-ফাতেমাপুর-৭৮০, গড়গড়ি-৭৫৬, বড়কাপন-৪১০, আধুয়া-৬১৮, আটঘর-২২৭, লহরি-৬৮৩, সর্বমোট= ৫৩৯৫।
আওয়ামীলীগের দলীয় প্রার্থী মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল কাদির (নৌকা) প্রতীকে যেসব সেন্টারে ভোট পেয়েছেন, শ্রীরামসি-২১৭, চাঁদবোয়ালি-১৩১, মীরপুর-৫৬০, কচুরকান্দি-২২৩, হাছন-ফাতেমাপুর-৩৫০, গড়গড়ি-২৫৬, বড়কাপন-৫২০, আধুয়া-৭১৫, আটঘর-১৮৩, লহরী-১৮১ সর্বমোট= ৩৩৩৬।
নির্বাচনে ২০৫৯ ভোটে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অালহাজ্ব মাহবুবুল হক শেরীন বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।





























