০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিজান চৌধুরীকে ভোট দিয়ে দেশে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করুন- ডা. জীবন, সিটি নির্বাচনের মতো সতর্ক থাকুন- মেয়র আরিফ

  • Update Time : ১২:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিএনপি ও ২০ দলীয় জোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দোয়ারাবাজারে ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হাসান জীবন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। শনিবার সুনামগঞ্জ-৫ অাসনের নির্বাচনী এলাকার দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় মিজানুর রহমান চৌধুরী পক্ষে গণসংযোগ করে তারা দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে ডা. জীবন বলেছেন, ‘দেশ ও জাতির আস্থার প্রতীক ধানের শীষ। মিজানুর রহমান চৌধুরীকে বিজয়ী করে দেশ-জাতির আস্থা প্রতিষ্ঠা করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

মেয়র আরিফুল হক চৌধুরী সিটি নির্বাচনের মতো নির্বাচনের শেষ পর্যন্ত সতর্ক থাকার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে।

গণসংযোগকালে ও পথসভায় মিজানুর রহমান চৌধুরীও ছিলেন। পরে তিনি বিভিন্ন পথসভা ও প্রচারণায় অংশ নেন। মিজানুর রহমান চৌধুরী হুমকি-ধামকি দিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার বন্ধ করা যাবে না উল্লেখ করে বলেন, জনগণ জেগে উঠেছে, আর ভোট চুরি করতে দেবে না, প্রতিটি কেন্দ্র পাহারা দেবে তারা। ক্ষমতা হারানোর ভয়ে পাগল হয়ে গেছে স্বৈরাচারী সরকার। নেতাকর্মীদের হুমকি দিচ্ছে, গ্রেফতার করছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. শাখাওয়াত হোসেন জীবন, মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও পথসভায় বক্তব্য দেন, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার আব্দুস সালাম, দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কদ্দুস, দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনসার উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মসব্বির, দোয়ারা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আব্দুল মানিক মাস্টার, দোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজ, ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, ইউপি চেয়ারম্যান খসরুজ্জামান খছরু, দোয়ারারবাজার উপজেলা উত্তর জামায়াতে ইসলামের আমীর হারুনুর রশীদ, দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক আহমদ, দোয়ারাবাজার উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি সামছুজ্জামান, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, দোয়ারা উপজেলা সেচ্ছাসেবকদল সভাপতি এশাদুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, শনিবার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর পয়েন্ট, বঙ্গবন্ধুবাজার, মিনাবাজার, দোহালিয়াবাজার, দোয়ারা সদর ইউনিয়নের বাজিতপুর, মান্নারগাও ইউনিয়নের আমবাড়িবাজার, কাটাখালিবাজার, শ্যামলবাজার, আজমপুর, ইদনপুর, হাজারিগাও, পান্ডার গাও ইউনিনের মঙ্গলপুর বাজার ও শ্রীপুর বাজার এলাকায় পথসভা ও মতবিনিময় সভা হয়।
বিভিন্ন পথসভায় সভাপতিত্ব ও পরিচালনা করেন, আমবাড়ি বাজারে সভায় সভাপতিত্ব করেন এখলাছুর রহমান ও আফিকুল ইসলাম-আব্দুল কাইয়ুম যৌথ পরিচালনা করেন, প্রতাপপুর পথসভায় সভাপতিত্ব করেন হাজি জালাল আহমদ ও পরিচালনা করেন বিএরপি নেতা এইচ এম কামাল, বঙ্গবন্ধু বাজারে সভাপতিত্ব করেন হামিদু মিয়া, মিনাবাজারে সভাপতিত্ব করেন হাজি আব্দুর রশিদ পরিচালনা করেন ডা. হারিছ আলী, দোহালীয়া বাজারে সভাপতিত্ব করেন মখলিছুর রহমান পরিচালনা করেন যুবদল নেতা শাহ নেয়াজ চৌধুরী। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মিজান চৌধুরীকে ভোট দিয়ে দেশে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করুন- ডা. জীবন, সিটি নির্বাচনের মতো সতর্ক থাকুন- মেয়র আরিফ

Update Time : ১২:৪৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮