০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের হাত থেকে পড়ে শিশুর মৃত্যু
- Update Time : ১০:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিএনজিচালিত অটোরিকশায় মায়ের হাত থেকে পড়ে মোসাদ্দেক (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ফেনীর ছাগলনাইয়া উপজেলা শহরের সুবেদারি রাস্তার মাথা এলাকায় বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মোসাদ্দেক উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মো. রথী মিয়া ড্রাইভারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মকছুদ আহমেদ মুন্না জানান, দুপুর দেড়টার দিকে অটোরিকশায় করে ছাগলনাইয়া থেকে মায়ের সঙ্গে শিশু মোসাদ্দেক বাড়ি ফিরছিল। গাড়ি সুবেদারি এলাকা অতিক্রম করার সময় মায়ের হাত থেকে ফসকে রাস্তায় পড়ে যায় শিশুটি। এ সময় পেছন থেকে আসা ইঞ্জিনচালিত একটি ভটভটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছাগলনাইয়া থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।



























