১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাশূকে এলাহি / গান: বন্ধুলীলা
- Update Time : ০৪:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মাশূক ইবনে অানিস
আমাকেযে বাউলা করলো- আউলা করলো সরলমন, তার সাথে হইলো-না দেখা- অজানা রইলো কারণ !!
তার; নাম করিলাম সার- তার মহীমা অপার
জানিনা-সে কেনো দেয়না আমারে দিদার
আমার; ক্ষুধা নিদ্রার তৃষ্ণা রয়না
তাঁহারে করলে স্মরণ !!
সে বড়ো যাদুর খেলা জানে
দেখা দেয়না কথাও কয়না- মন্ত্রগুণে টানে
সে বড়ো যাদুর খেলা জানে,
আমি; চাইয়া থাকি তাহার পানে
না-জেনেই গঠন-গড়ন !!
বাউল মনের নাইযে ঠিকানা
কেনো জীবন! কেনো মরণ- সব-রইলো অজানা
বাউলায় ঠিকানা পাইলোনা,
মাশূক আনিস জন্ম- কানা
পাইলামনা বন্ধুদর্শন !!



















