১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মারধরে ভাবির মৃত্যু, দেবর গ্রেফতার

  • Update Time : ১০:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: দেবরের মারধরে পারভীন আক্তার (৪২) নামের এক গৃহবধূর (ভাবি) মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মাসুম মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় দেবর রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। নিহত পারভীন আক্তার উপজেলার সদর ইউনিয়নের মুশুরী এলাকার আব্দুল হাইয়ের মেয়ে। নিহতের ভাই মাসুম মিয়া জানান, বিগত ২৫ বছর আগে পারিবারিক ভাবে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়ন এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে নজরুলের সাথে তার বোন পারভীন আক্তারকে বিয়ে দেন। এরপর তাদের সংসারে একটি ছেলে ও মেয়ে জন্মগ্রহণ করে। গত ২৭ মার্চ সকালে বোন জামাই নজরুলের ছোট ভাই রফিকুল ইসলামের সঙ্গে রফিকুল ইসলামের ছেলে রনি ঝগড়া বিবাদ করতে থাকে।

এসময় তার বোন পারভীন আক্তার এগিয়ে গিয়ে বাবা-ছেলের ঝগড়া থামাতে যায়। এক পর্যায়ে রফিকুল ও রনি লাঠি ও লোহার রড দিয়ে পারভিন আক্তারকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে বিষয়টি পারভিনের বাবার বাড়ির মানুষকে না জানিয়ে বোনের শশুর বাড়ির লোকজন প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তার বোনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঠিয়ে দেন। গত (৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার বোন পারভীন আক্তারের মৃত্যু হয়। এ ঘটনায় মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের খবর পেয়ে পুলিশ দেবর রফিকুলকে গ্রেফতার করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মারধরে ভাবির মৃত্যু, দেবর গ্রেফতার

Update Time : ১০:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩