০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে বাধা, সংঘর্ষে ৩ পুলিশ আহত

  • Update Time : ১২:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে কেরানীগঞ্জে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হেফাজত নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে এ সময় তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে মান্দাইল জামিয়া উলুম মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মামুন (২৯) নামে হেফাজতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা হলেন, কেরানীগঞ্জ মডেল থানার এএসআই বোরহান, এএসআই বদরুল, এএসআই নাজমুল ও আওয়ামী লীগের সমর্থক রাজিব। আহত রাজিব বলেন, জোহরের নামাযের পর মান্দাইল মাদ্রাসার ভেতর থেকে কয়েশ হেফাজত কর্মী সমবেশ হয়। পরে তারা রাস্তায় বেরিয়ে আসে। তারা মামুনুল হকের মুক্তি দাবি করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় হেফাজতের উগ্র কর্মীরা তার চায়ের দোকান ভাংচুর করে এবং তাকে মারধর করে। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর সাংবাদিকদের জানান, বেলা ৩টার দিকে তিন থেকে চার শতাধিক হেফাজত কর্মী সমর্থক রাস্তায় বেরিয়ে নাশকতার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে তার ছত্রভঙ্গ হয়ে যায়। তিনি বলেন, হেফাজত কর্মীদের ছোড়া ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়াও তারা আওয়ামী লীগের একজন কর্মীকে মারধর করেছেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে বাধা, সংঘর্ষে ৩ পুলিশ আহত

Update Time : ১২:৪২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১