০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষক শিক্ষার্থীর মানববন্ধন

  • Update Time : ০৩:০০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধর পুরে হযরত তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী কর্তৃক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীরা জানান, হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) উচ্চ বিদ্যালয় অফিস সহকারী সুমনা আক্তার কর্তৃক গত ৭ আগষ্ট  বিদ্যালয়ের ৪জন শিক্ষক, ১জন অভিভাবক প্রতিনিধি, ও ৩জন সাবেক শিক্ষার্থী সহ ৮ জনের  উপর একটি  মিথ্যা, বানোয়াট  মামলা ও নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ  দায়ের করেন। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন  উক্ত মিথ্যা মামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকদের  উদ্যোগে একটি  মানববন্ধন করা হয়। মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান,এবং ও অনতিবিলম্বে উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানা জানানো হয়। অন্যাতায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারী প্রদান করেন   আন্দোলনকারীরা৷ আন্দোলনকারীরা আরো বলেন,অভিযুক্ত সুমনা আক্তার সদ্য  প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ল্যাব সহকারী জাহিদ হাসান বিদ্যালয় থেকে বিভিন্নভাবে অর্থ  আত্মসাৎ করেছেন তার বিরুদ্ধে গৃহিত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত নবীগঞ্জ -বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী  মোহাম্মাদ  শাহজাহান আলী৷ অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী  সাইদুল হক চৌধুরী,গোলাম রব্বানী, সোহেল আহমেদ, আরজু মিয়া, লুৎফুর রহমান,হেলাল আহমেদ, শাহনেওয়াজ, বাছিতুর রহমান রুহেল, ছালেক মিয়া, আবুল কাশেম,ফয়ছল আহমেদ, নাইম, রুমান, কিবরিয়া,ছালেহ প্রমূখ৷ মানববন্ধন ও বিক্ষোভে প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ৷

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষক শিক্ষার্থীর মানববন্ধন

Update Time : ০৩:০০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫